শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক চা বাগানে জনপ্রিয়তার শীর্ষে হোসাইন মোহাম্মদ রফিক, কর্মীসভায় ব্যাপক সাড়া

চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের পশ্চিম রানীকোট গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক বৃদ্ধ, তার স্ত্রী ও ছেলেসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর আহত ব্যক্তি আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী পশ্চিম রানীকোট গ্রাম আব্দুল আলী। তিনি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-২ আদালতে দায়ের করা মামলায় একই গ্রামের ৪ জন কে আসামি করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির চলাচলের রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা দা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, হামলায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে। তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া বাদীর ছেলে সুমন মিয়া হামলা ঠেকাতে গেলে তার মাথা ও হাতে লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, বাদীর স্ত্রী ছালেহা বেগমকেও মারধর করা হয়। তার চোখ ও পায়ে আঘাত করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় আদেশ প্রদানের আবেদন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com