মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে একদিনে তিনজনের মৃত্যু: ফাঁস, বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি বানিয়াচুংয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাধবপুরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ চুনারুঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল প্রত্যয় রায় বাসা বিক্রি করা হবে.. চুনারুঘাট প্রেসক্লাবে এসি প্রদান করল জামায়াতে ইসলামী মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপদসীমা ছাড়াল ৩ নদী, বাড়ছে বন্যার আশঙ্কা চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বাল্লা বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ছেকানগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ছেকানগর বাজার এলাকায় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৯৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার কোনাগাঁও গ্রামের মোঃ নুরুল ইসলাম (২৬), পিতা আব্দুল মোতালেব এবং একই গ্রামের মোঃ সুমন মিয়া (২১), পিতা মোঃ ময়না মিয়া।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদক, জব্দকৃত সিএনজিচালিত অটোরিকশা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, বিজিবির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছেকানগর বাজারের চা-ব্যবসায়ী মোঃ আব্দুল হাই বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। একই এলাকার ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বিজিবির সতর্ক তৎপরতা ও সাধারণ মানুষের সহযোগিতার ফলেই এমন সফল অভিযান সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২০৯ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল বিয়ার এবং ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট আটজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তবর্তী জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়ন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com