মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি-রুনা আক্তার স্বপ্না

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৫৭৪ বার পঠিত

রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি- কবি রুনা আক্তার স্বপ্না

শূন্যের শূন্যতায় কেটেই তো যাচ্ছিলো অনন্ত জীবন,
ঘুমহীন রাত্রির অজানা গহিনে ছিলো শুধুই বিসর্জন।

প্রতীক্ষার প্রহর গুনে গুনে অসীম সাহারায় পথ হারায় সময়, নিয়তির একি নির্মম পরিহাস আমার অস্থিমিত আকাশে তোমার উদয়।

অপেক্ষার অনাহূত দীর্ঘশ্বাসে যখন নির্জীব প্রায় ধমনী,
তখনি হৃদমন্দিরে শঙ্খ বাজে শুনি তোমার নামের উলুধ্বনি।

আত্মশুদ্ধির সতর্ক অবলোকন উপেক্ষা করে মন অশরীরী মায়া জালে ধরাশায়ী হয়,
ম্রিয়মাণ অনুভূতি সব অহঙ্কার ধুলায় মিশিয়ে বেহাগের সূর উঠে হিয়ায়।

তুমি তো উদাসীন মুসাফির, আমার দ্বারে তোমার ক্ষণিক বিশ্রামের আয়োজন,
রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি তোমার মাঝেই নিজেকে করছি সমর্পণ।

জানি একদিন পড়ে রবে গাঢ় ধুসর স্মৃতির পদাতিক পদধূলি, যাপিত প্রহরে উঠিবে দীর্ঘশ্বাস তবু তুমি কেন্দিক রবো প্রতি উষা গোধুলী।

স্মৃতির যাতনা নিরাশার মেঘ হয়ে সীমাহীন নিস্তব্ধতায় করিবে নিঃশব্দ ক্রন্দন, যাপিত প্রহর উঠিবে দীর্ঘশ্বাস তবু আমার ব্যথিত হিয়ায় তুমি রবে সমাসীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com