সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

বাহুবল আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৯১ বার পঠিত

অল্লীকা দাস ॥ হবিগঞ্জের বাহুবল ২ ডাকাত সদস্যকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার মধ্যরাতে র‌্যাব- ৯-এর একটি টিম শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আব্দুল আউয়াল (৩০) ও একই রাতে বাহুবল মডেল থানা পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত দলের সদস্য মাসুম মিয়া (২৫) কে গ্রেফতার করে। আটককৃত আব্দুল আউয়াল বাহুবল উপজেলার চক হরিহর (মানিকা) গ্রামের আব্দুল মালেকে পুত্র ও মাসুম মিয়া একই উপজেলার ভেড়াখাল গ্রামের নূর মিয়ার পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে র‌্যাব-৯-এর একটি টিম অভিযান চালিয়ে শ্রীমলঙ্গ এলাকা থেকে ডাকাত আব্দুল আউয়ালকে গ্রেফতার করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে। এদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই হাসেম ও এএসআই সাহিদুল হকের যৌথ নেতৃত্বে একদল পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত মাসুক মিয়াকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তারা উভয়েই মিলিত হয়ে হবিগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে চলছিল বলে আটক সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। ইতিমধ্যে উভয় ডাকাত একাধিকবার হাজতবাসও করেছে বলে পুলিশ জানিয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত আব্দুল আউয়াল ও মাসুম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com