রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

বাহুবলে সীমানা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ॥ থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পল্লীতে অন্যের ভিটের সীমানার ভেতরে প্রবেশ করে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগে পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ১০টার দিকে পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামে। এ ঘটনায় বাহুবল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ নাছির উদ্দিন। আসামীরা হলেন একই গ্রামের নবীদ আলী ও তাঁর পুত্র মোহাম্মদ আলী, আশরাফুল, নবীদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন, মধুপুর গ্রামের রাজমিস্ত্রী খোকন ও বিনু মিয়া। জানা যায়, একই গ্রামের জুলফি মিয়া থেকে ২ শতক জায়গা খরিদ করেন নাছির উদ্দিনের পুত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করেন। এ সুবাদে স্থানীয় প্রতিবেশী নবীদ আলীর লোকজন জোর পূর্বক সীমানার অংশ আসামীদের জায়গার ভেতর নিয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করে। নাছির উদ্দিন এতে প্রতিবাদ করলে তিনি আসামীরা পাল্টা হুমকি ধমকি দেয়। ফলে নাছির উদ্দিন প্রতিকার চেয়ে বাহুবল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে এএসআই রফিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলদারদের বিরত থাকার নির্দেশ দেয়। এদিকে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গেলে স্থানীয় মুরুব্বীয়ানরা সালিশে নিষ্পত্তির লক্ষ্যে ৩ দিনের সময় নেন বলে বাদী নাছির উদ্দিন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com