শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাজারের নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ফুল মিয়া (১০৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে দেলোয়ার হোসেন রতন (১০১) ভোট এবং কোষাধ্যক্ষ পদে আবুল কালাম (৮০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সহ অনেকেই ।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন মাষ্টার ফজলুল হক তারফদার আবিদ।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই গাজিগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ব্যবসায়ীরা অভিনন্দন জানান।

নবনির্বাচিত কমিটির নেতারা গাজিগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com