শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে পাঁচ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের কাজিরখিল বাজারসংলগ্ন খোয়াই নদীর পাড়ে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ।

এ সময় গাঁজা সেবনরত অবস্থায় মো. সায়েদ ইসলাম, মো. আব্দুল মন্নান, মো. জিতু মিয়া, মো. রুবেল মিয়া ও মো. শাহআলম মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক পাঁচজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের আদেশে জব্দ করা গাঁজা ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জামাদি ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com