বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

মাধবপুরে রেললাইনে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ সিলেট আখাউড়া রেল সেকশনের মাধবপুরে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে সাগর মাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের অরুণ মালের ছেলে। প্রত্যক্ষদর্শী জানায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর ট্রেনটি তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলেও স্টেশনের অদূরে রেললাইন দিয়ে হেঁটে হেঁটে মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন সাগর মাল। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত সাগর মালের মোবাইল ফোনটি উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com