শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং ওজনে কম দেওয়ার অভিযোগে দুটি মিষ্টির দোকানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাট মধ্যবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।

এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ক্রেতাদের ওজনে কম পণ্য সরবরাহের অপরাধে শ্বশুর বাড়ি মিষ্টি ঘর অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার উজ্জ্বল মোদক কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই অপরাধে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী আব্দুল কাদেরকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে দ্রুত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সঠিক ওজন অনুযায়ী পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত থেকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পুনরায় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com