মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বিক্ষোভ করেছেন চা শ্রমিক, শিক্ষার্থী ও যুবকেরা। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ‘বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবক’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।

চা শ্রমিক নেতা গীতা রানি কানুর নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক, শিক্ষার্থী ও যুবকেরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।

বিক্ষোভকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, জাতীয় সংসদে উত্থাপিত মজুরি প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত পরিবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

বিক্ষোভে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চা শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান মজুরি দিয়ে একটি পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তাই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। শ্রম অধিদপ্তরের প্রভাবমুক্ত পরিবেশে ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। এর মাধ্যমে চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে এবং তারা নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ শেষে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com