বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

বাহুবলে কুকুরের কামড়ে আহত ২০ ॥ সর্বত্র আতঙ্ক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পাগলা কুকুরের ঘন্টাকাল ব্যাপী তান্ডবে শিশু, কিশোর, যুবক, যুবতি ও বৃদ্ধাসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের বিভিন্ন আবাসিক এলাকায় পাগলা কুকুরটি আক্রমনাত্মক হয়ে নির্বিচারে কামড় ও আঁচড় দিতে থাকলে এ অবস্থা সৃষ্টি হয়। মুখেমুখে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে খোজ-খবর নিতে শুরু করেন। পরে আতঙ্কিত লোকজন উপজেলা সদরের ইসলামাবাদ আবাসিক এলাকায় পিঠিয়ে পাগলা কুকুরটিকে মেরে জনমনে স্বস্তি ফিরিয়ে আনে। পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত বাদে অলুয়া গ্রামের তানিয়া (৬), অলিপুর গ্রামের রফিক মিয়া (১০), দক্ষিণ বাহুবলের বোরহান (৬), সুলতানা (২৫), মানসিক প্রতিবন্ধী মহিলা (৬০), ইসলামাবাদ আবাসিক এলাকার তানিয়া (১৩), সলিমা (১৫), গাজীপুরের মোহাম্মদ আলী (২০), দয়ালপুরের হেপি আক্তার (২৫), ইসলামাবাদের সামি (৯), ভেড়াখালের রাফি (৭), ইসলামাবাদের মাছকুরা জান্নাত (৭), একই এলাকার কামরুল হাসান (১০), হবিগঞ্জ সদরের শিপুল দাশ, গুচ্ছগ্রামের প্রতিমা রানী দাশ ও হরিতলার মারিয়া আক্তার (৮)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com