শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে গেছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোর্ট গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল মিয়াকে আটক করে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি চুনারুঘাট থানার এফআইআর নং-৩৮(০৮)/২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেপ্তার রাসেল মিয়াকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com