শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জে ৪ সাংবাদিককে নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জে চার সাংবাদিককে নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন উপজেলায় কর্মরত শতাধিক সাংবাদিক। এ সময় সাংবাদিকরা বলেন- মাত্র এক সপ্তাহের ব্যবধানে জেলায় কর্মরত চারজন সাংবাদিকের উপর শারিরিক ও মানষিক নির্যাতন করা হয়েছে। অথচ এখনও প্রশাসনের লোকজন নিরব ভুমিকা পালন করছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালিম, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী ফরহাদ,সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, বর্তমান সভাপতি এমদাদুল ইসলাম সোহেল,সিনিয়র সহ-সভাপতি মো: মামুন চৌধুরী, ডিবিসির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মো: নুরুল হক কবির, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাংবাদিক এম সাজিদুর রহমান,পাবেল খান প্রমূখ।

উল্লেখ্য- মাত্র এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় দৈনিক খোয়াইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, নয়া দিগন্ত প্রতিনিধি সাংবাদিক কিবরিয়া চৌধুরী ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এছাড়া জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে মানষিকভাবে নির্যাতন করে আসছে একটি চক্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com