মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

প্রতারিত প্রত্যাশা : রুনা আক্তার স্বপ্না

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ১০২৪ বার পঠিত

প্রতারিত প্রত্যাশা
রুনা আক্তার স্বপ্না

আকাশে নিস্প্রভ চাঁদ, ধরনি বাক রুদ্ধ নিস্তব্ধতায়,
বিদগ্ধ অনুভূতি চটপট করে সীমাহীন অস্থিরতায়।

বেহাগী হৃদ তানপুরা খেঁকিয়ে উঠে মর্মবেদনায়,
সোনালী অতীত আজ বিভীষিকায় রূপ পায়।

নোনা চৌবাচ্চায় চোঁখদুটি দিনরাত ডুবে রয়,
অভিলাষী পাঁজরটা আজ জঞ্জাল যেনো হায়,
অন্তরজ্বালার নীল যন্ত্রণায় প্রানটার ক্ষয় হয়।

অভিশপ্ত প্রেম মিলনের অবগাহনে কাটিলনা সাতার,
প্রতারিত প্রত্যাশা খুলে দিলো হতাশার দ্বার।

অপেক্ষার অপরাধে মহাকালের স্রোতে পালায় সময়,
নির্মল ভালোবাসা প্রতিরাতে দাফন হয় ধুলোমাখা কণ্টক শয্যায়।

চামড়ার আচ্ছাদন ব্যথাভরা কষ্ট আর রোদিতে না চায়,
নিদারুণ প্রেমে বোধ বুদ্ধি একসাথে লোপ পায়।

নিষ্পাপ শরীরের উপরে হয় অনাকাঙ্ক্ষিত অনাচার,
মোহাবিষ্ট ভালোবাসার এ কেমন অযাচিত অবিচার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com