শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে মধ্যরাতে অভিযান।লবনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার দায়ে ৪ জনের জেল-জরিমানা।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জে অতিরিক্ত মূল্যে লবন বিক্রির কারণে দুইজনকে অর্থদন্ড ও লবণের কৃত্রিম সংকট তৈরির কারণে দুই মজুদদারকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টায় এই দণ্ডাদেশ দেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ। রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার দায়ে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার স্বর্ণালি স্টোরের আব্দুল কাদের নানু মিয়া ও সুরনজিৎ দাসকে (৩৪) ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকার মদিনা স্টোরের রনজিৎ পাল ও মিথুন রায়কে ২ হাজার টাকা জরিমানা করা হয় ৫০ টাকা কেজিতে লবণ বিক্রির দায়ে।

সোমবার রাতে হঠাৎ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় গুজব ছড়ানো হয় একদিনের মধ্যেই লবণের মূল্য বাড়বে। এরপর থেকে ব্যবসায়ীরা লবণ মজুদ করতে থাকেন। কয়েক ঘণ্টার ব্যবধানে বাজারগুলোতে বিক্রি হয় লাখ লাখ টাকার লবণ। খবর পেয়ে অভিযানে নামে গোয়েন্দা বিভাগ, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ২০ বস্তা লবণ জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com