মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হবিগঞ্জে বিদ্রোহী প্রার্থী হয়ে পদ হারালেন ৪ আ’লীগ নেতা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৬৩৫ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ দলীয় পদ হারানো চার আওয়ামী লীগ নেতা হবিগঞ্জে পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় পদ হারিয়েছেন আওয়ামী লীগের চার নেতা। একই সঙ্গে তাদের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে অন্য চার নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ মে) জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান এবং চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন মো. মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন মো. আবু তাহের। তাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও তাদের নির্দেশে এ চার নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আংগুর মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, দলীয় নির্দেশ ও শৃঙ্খলা ভঙ্গ করে পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com