বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

নবীগঞ্জে পূজা মন্ডপে মেয়েদের উত্যক্ত করায় ৩ বখাটে আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫৫৫ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দুর্গাপূজা মণ্ডপে আসা মেয়েদের উত্যক্ত ও অশ্লীল ভাষায় মন্তব্য করার দায়ে ৩ বখাটেকে আটক করা হয়েছে। গতকাল রবিবার স্থানীয় লোকজন বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হচ্ছে, কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের সাজন মিয়া (৩৬), আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আলম মিয়া পুত্র রুবেল মিয়া (২০), আউশকান্দি এলাকার নেপাল সরকার এর পুত্র অলক সরকার (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের নিকটবর্তী মিঠাপুর গ্রামে শ্রী শ্রী ভৈরবান্দ মহাশক্তি দেবালয় দুর্গাপূজা মন্ডপে কিছু মেয়ে পূজা আর্থনা করতে আসে। এসময় হীরাগঞ্জ বাজারের রাস্তায় বখাটে সাজন, রুবেল ও অলক মেয়েদেরকে দেখে বিভিন্ন অশ্লীল ভাষায় মন্তব্য এবং উত্যক্ত করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বখাটেদের আটক করে রাখেন। খবর পেয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান বখাটেদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com