মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-পিসাত ভাইবোন। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ কাকাতো ভাই, আর অহনা তাদের পিসাত বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট রেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ এক সাথে রাখা হয়েছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে ভিড় করেন স্থানীয় শত শত মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com