শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

নবীগঞ্জে সেনাবাহিনীর হাতে ২৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট রায়েছ আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের চিহ্নিত মাদক সম্রাট রায়েছ মিয়াকে অবশেষে সেনাবাহিনী ২৯ কেজি গাঁজা, নগদ ১ লক্ষ ৬ হাজার ১শ টাকা সহ গ্রেফতার করেছে। সেনবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ এর তথ্যের ভিত্তিতে বুধবার সকাল অনুমান ৬টায় সেনাবাহিনীর লেঃ রাফি সিদ্দিকী এর নেতৃত্বে একদল সেনা সদস্য নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের অভিযান চালিয়ে চিহ্নিত মাদক সম্রাট মোঃ রায়েছ মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ২৯ কেজি গাজা ও নগদ ১ লক্ষ ৬ হাজার ১শ টাকা সহ তাকে আটক করা হয়। এসময় তার অপর সঙ্গী পালিয়ে যায়। আটককৃত মাদক সম্রাট ব্যবসায়ী মোঃ রায়েছ মিয়া নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের বাসিন্দা। মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসি পনিভূষণ রায় বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com