বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ বাজারে পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ট্রেনিং ও সতর্ক করার পরেও ফিটনেস সার্টিফিকেট ছাড়াই গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও সংরক্ষণ করায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে নবীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করা হয়। এসময় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১” এর ২৪ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com