শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, আজ দূত সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৪২৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। আজ শনিবার লন্ডনে অনুষ্ঠেয় দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় গতকাল বিকাল ৩টা ৪০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার লন্ডনে অনুষ্ঠেয় দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- সেই আলোচনাই প্রাধান্য পাবে বলে জানা গেছে।

সফর শেষে আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সৌজন্যেঃ কালের কন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com