রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন ভবন হস্তান্তরের আগেই হেলে পড়ার অভিযোগ উঠেছে। ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনটির বিভিন্ন অংশে অসঙ্গতি ও কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। দরজা-জানালায় ব্যবহার করা হয়েছে সস্তা কাঠ, পাশাপাশি বৈদ্যুতিক কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই কাজের মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়ে থাকতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবন হেলে পড়ার বিষয়টি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। তাই ভবনটি হস্তান্তরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্মাণকাজের মান যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগগুলোর বিষয়ে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলী আবুল কালামের বক্তব্য জানা যায়নি।

এখন প্রশ্ন—হস্তান্তরের আগেই যদি ভবনের এমন অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে এই ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা কতটা নিশ্চিত?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com