সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. আমির উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ থানাধীন পশ্চিম বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ফোর এস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এতাবারপুর গ্রামের খাদিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আমির উদ্দিন নাম্বার বিহীন একটি মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com