শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে চা-শ্রমিকদের কাজের সুবিধার্থে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত উপহার সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চান্দপুর চা-বাগানের নাচঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে চা-শ্রমিকদের হাতে এই রেইনকোট তুলে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী ও সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আব্দুল মান্নান রুমন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজাদ তালুকদার, উপজেলা আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, “চা-শ্রমিকদের অবদানের কথা বিবেচনা করে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য এই রেইনকোটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক চা-শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরের এই উপহার রেইনকোট তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com