রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে স্থানীয় জনতার হাতে দেড় কেজি গাঁজাসহ সোহেল খান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই তিনি কৌশলে পালিয়ে গেছেন। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজা জব্দ করেছে পুলিশ।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আমুরোড বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমুরোড বাজারে সোহেল খানের হাতে থাকা একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তা তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে আমুরোড সুটকির বাজারে বসিয়ে রেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই সোহেল কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়।

সোহেল খান উপজেলার দক্ষিণ ছয়শ্রী (বাঘাডাইয়া) গ্রামের মৃত নমির খানের ছেলে।

চুনারুঘাট থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক সোহেল খানকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com