শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক বেল পাতা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৫৬৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: বেলের স্বাস্থ্য উপকারিতার কথা সবারই জানা।বিশেষ করে গরমের প্রকোপ থেকে বাঁচাতে এই ফল খুবই কার্যকরী। এতে স্বাস্থ্যের জন্য উপকারী ট্যানিন, ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার, প্রোটিণ এবং আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে।বেল কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি রোগ সারাতে বেশ কার্যকরী।

বেল ফলের মতো এর পাতা এবং শিকড় সবই উপকারী। বেল ও বেল পাতা খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে-

১. বেলে থাকা অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-প্যারাসাইট উপাদান হজমের জন্য বেশ উপকারী।

২. বেলের শরবৎ শরীর ঠাণ্ডা করে। প্রচণ্ড গরমে নাক থেকে রক্তপাত হলে এই ফলের শরবৎ ওষুধ হিসেবে খাওয়ানো যায়।

৩. বেল পেট ব্যাথা, গ্যাস, ডায়রিয়া এবং পেট খারাপের সমস্যা থেকেও মুক্তি দেয়। কারও এ ধরনের সমস্যা থাকলে সপ্তাহে ২ থেকে ৩ টি বেল পাতা খেলে উপকার করেন।

৪. বেল ভিটামিন সি-এর ভাল উৎস। ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয়, বেল পাতার রস খেলে এ ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৫. ভিটামিন সি-এর পরিপূরক হওয়ায় বেল শরীরের কার্যকারিতা বাড়ায়। কিডনির জন্যও বেল বেশ উপকারী।

৬. বেলে থাকা বিটা-ক্যারোটিন যকৃতকে সুস্থ রাখতে সাহায্য করে।

৭. শরীরের ইনসুলিন এবং গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করায় বেল পাতার রস ডায়াবেটিসের জন্য উপকারী।

৮. বেল পাতার রস রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। সেই সঙ্গে নানা রোগ প্রতিরোধ করে।

৯. মধু ও গোল মরিচের সঙ্গে বেল পাতার রস মিশিয়ে খেলে জণ্ডিস দ্রুত ভাল হয়।

১০. বেল পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

সূত্র : এনডিটিভি, ম্যাককিউর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com