শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ব্যারিস্টার সুমনের জামিন নাকচ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে আদালতের এমন আদেশে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সুমন। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৩২৩ ধারার মামলায় পাঁচ মাস ধরে জামিন পাই না। আমি বৈষম্যের শিকার। সোমবার (৭ এপ্রিল) বিকেলে সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতে জামিন নাকচ হলে তিনি এই মন্তব্য করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। হাজিরা শেষে বিকেল সোয়া চারটায় তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়। গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন ৯৭ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকেল সাড়ে চারটার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশিয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে নানা শ্রেণি-পেশার লোকজন আহত হন। পরে ব্যারিস্টার সুমনকে ঢাকায় গ্রেপ্তার করা হলে চুনারুঘাটের এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com