শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

চুনারুঘাটে ভুট্টা চাষে নুরুল হকের সফলতা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষক নুরুল হক। চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আসলা গ্রামে দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেন কৃষক নূরুল হক। সরে জমিনে প্রতিবেদনে গেলে কৃষক নুরুল হক জানান-আগে তিনি সনাতন পদ্ধতিতে ভুট্টা চাষ করতেন। এতে ফলন কম হতো এবং খরচ বেশি হতো। কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। এই পদ্ধতিতে বীজ বপন, সার প্রয়োগ এবং সেচ দেওয়ার আধুনিক কৌশল ব্যবহার করা হয়েছে। ফলে ফলন বেড়েছে এবং খরচ কমেছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহিদুল ইসলাম জানান, নুরুল হক ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ভূট্টা প্রদর্শনী বাস্তবায়ন করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন। মাহিদুল ইসলাম আরো জানান, চুনারুঘাট যেহেতু রবি মৌসুমে খরা প্রবণ উপজেলা তাই ভূট্টা চাষে অন্যান্য ফসলের তুলনায় সেচ কম লাগে ফলে খরা বেশি থাকলেও ফলনের তেমন ক্ষতি হয় না। নুরুল হকের সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে অনুপ্রানিত করবে। ভূট্টা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। তারা এখন আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com