শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ ৩০ কেজি গাঁজা জব্দ বাহুবলের দিগম্বর এলাকায় শিমের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল

চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ‘কাব কার্নিভাল’ উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত হয়েছে “কাব কার্নিভাল ২০২৫”। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং চুনারুঘাট উপজেলা স্কাউটসের আয়োজনে দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাব কার্নিভাল অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পদাধিকার বলে বাংলাদেশ স্কাউটসের চুনারুঘাট‘র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। তিনি বলেন, “স্কাউটিং শুধু পাঠ্যবইয়ের গন্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এটি শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে সহায়ক একটি আন্দোলন।” তিনি শিক্ষার্থীদের স্কাউটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহব্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, বাংলাদেশ স্কাউটসের চুনারুঘাট‘র সম্পাদক ও শাকির মোহাম্মদ উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মানিক মিয়া, বাংলাদেশ স্কাউটসের চুনারুঘাট‘র কমিশনার, কার্নিভাল চীপ ও কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন, প্রোগ্রাম পরিচালক ও কাব লিডার মোছা: লুৎফুন্নাহার তালুকদার ডেইজি ও কর্ণিভাল কর্মকর্তা ৮ জন ও স্টেশন মাস্টার ৬ জনের সমন্বয়ে অনুষ্ঠান পরিচালিত হয়। কাব কার্নিভাল অনুষ্ঠানটি সকালে উদ্বোধন করা হয়। সেশন চ্যালেঞ্জ মোকাবেলা ও বিকেলে তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এতে ৩০‘টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। তারা দিনের শুরুতে কুচকাওয়াজ ও শারীরিক প্রশিক্ষণ প্রদর্শন করে। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গান, কবিতা, নাটিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দলগত কাজ, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে। দিনের শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় তারা ভবিষ্যতেও এমন আয়োজন আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন। স্কাউটস চুনারুঘাট উপজেলা কর্তৃক আয়োজিত কাব কার্নিভাল ২০২৫ এক প্রাণবন্ত, শিক্ষণীয় এবং আনন্দঘন দিন উপহার দিয়েছে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও দর্শনার্থীদের জন্য। অনুষ্ঠানটি সমাপনি ঘোষনা করেন চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com