সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

আক্তার হোসেন সাগরের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি, সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্তুতি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২৭ বার পঠিত

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান: মৌলভীবাজার রাজনগর থেকে প্রকাশিত ও প্রচারিত সাপ্তাহিক রাজনগর বার্তা ও রাজনগর বার্তা ডট কমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আক্তার হোসেন সাগরের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। নিরাপত্তার জন্য আক্তার হোসেন সাগর রাজনগর থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। জিডি নম্বর ৪৫১। সাগর জানান গত কাল বুধবার রাত ১২ টার পর যেকোনো সময় ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেসবুকে লগইন করতে চাইলে ফেসবুক বলে এই মেইলে কোনো ফেসবুক নেই। অনেক চেষ্টার পরও উদ্ধার করতে না পারায় আইডি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত ১২ টার পর যেকোনো সময় উনার আক্তার হোসেন সাগর নামীয় ফেসবুক আইডি (প্রোফাইল লিংক : https://facebook.com/aktharhossen.sagor1 ) কে বা কারা হ্যাক করে নিয়ে যায়। তিনি সকালে ঘুম থেকে উঠে ফেসবুক আইডিতে প্রবেশ করতে চাইলে ফেসবুক আইডির ইমেইল পাসওয়ার্ড পরিবর্তন দেখতে পান। সকাল থেকে তিনি একাধিকবার চেষ্টা করে ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারেন নি। তাই উনার প্রতীয়মান হচ্ছে উনার ফেসবুক আইডি থেকে দুস্কৃতিকারীরা কাউকে হয়রানি কিংবা কারো কাছে কিছু দাবি করে অথবা অসামাজিক কোনো পোস্ট দিয়ে হয়রানি করতে পারে এ সংক্রান্তে তিনি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকায় অতিশীঘ্রই মামলা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com