সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

মঞ্চস্থ হলো ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৮৬১ বার পঠিত

চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজ আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় কলেজ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হলো ইম্প্রোভাইজিং নাটক ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সহকারী অধ্যাপক সুদর্শন শীলের পরিকল্পনায় প্রভাষক মো. সাইফুল ইসলামের সম্পাদনায় এবং মো. আশিকুর আশিকের নির্দেশনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. মহসীনের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সুদর্শন শীল, সহকারী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার, সহকারী অধ্যাপক মো. শোমশের আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কাওছার ইকবাল, দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা কোমলমতি ছাত্র-ছাত্রীদের এই প্রথম মঞ্চস্থ নাটকে অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’ নাটকে তারা ভালো অভিনয়ে করেছেন। তবে আরও মহড়া করার মাধ্যমে তারা একদিন হয়তো এই নাটককে জাতীয়ও পর্যায়ে মঞ্চায়ন করার সুযোগ পাবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করে রাবেয়া সুলতানা তমা, স্বর্ণা দেবী, শাহীনুর আক্তার, খাদিজা আক্তার রিয়া, অনন্যা ভর বর্ষা, দীপ্ত আদিত্য, প্রীতি কুর্মী, মো. সালমান মিয়া, তানজিনা আক্তার, অর্পিতা রায়, মো. আরিফ হোসেন, চৈতী রায়, মাহিদুল ইসলাম আমান, সুইটি বিশ্বাস ও অমিত রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com