বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

শ্রীমঙ্গলে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও আব্দুস শহীদ এমপিকে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৭০ বার পঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শ্রীমঙ্গল-কমলগঞ্জের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. ছালিক আহমদ, কোষাধ্যক্ষ ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান সহিদ, সম্পাদক নুরুল আমিন প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আওয়অমী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংবর্ধনা দেন। তিনি এ্যাঙ্গোলার লুয়ান্ডায় সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৭তম অ্যাসেম্বলিতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শেষে দেশে ফেরেন।
এছাড়াও সদ্য ঘোষিত আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত ও সর্বশেষ সফলতার সাথে সংসদের অধিবেশন শেষ করায় নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ গণমানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে গণসংবর্ধনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com