সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

সুনামগঞ্জে বাস খাদে: প্রাণহানি ছাড়াই উদ্ধার তৎপরতা সমাপ্ত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৩৬ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অন্তত ২০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ার পর কোনো প্রাণহানির ঘটনা ছাড়াই উদ্ধার তৎপরতা সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস।
সকাল সাড়ে ৯টায় টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে অন্তত ২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ জন আহত অবস্থায় দুর্ঘটনার পর পর বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর বাসের ভিতর আটকা পড়া অবস্থায় কাউকে পায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছিলেন বাসে ১৫/২০ জন যাত্রী ছিল। তাদের দেয়া তথ্য ভুল হতে পারে। আমাদের দুই ঘণ্টার তৎপরতায় বাসের ভিতরে কাউকে না পেয়ে বেলা দেড়টায় উদ্ধার অভিযান সমাপ্ত করি।
এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তবে দুর্ঘটনার সময় গাড়ি থেকে বের হওয়া যাত্রী দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাফুল ইসলাম গাড়িতে আরও যাত্রী থাকতে পারে বল দাবি করেছেন তিনি।
তবে এর সত্যতা পাওয়া যায়নি বলে জানান উদ্ধারকর্মী ডুবরি দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com