মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

জুড়ী নবাগত ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম কে ফুল দিয়ে বরণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৫৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : জুড়ীর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা্ (ইউএনও) হিসেবে আল-ইমরান রুহুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ জুন) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ৭ জুন জারীকৃত এক প্রজ্ঞাপনে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁকে ন্যস্ত করা হয়। সেখান থেকে ১৪ জুন জুড়ীর ইউএনও হিসেবে তাঁকে পদায়ন করা হয়। ২১ জুন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি।

অন্যদিকে, গত ১ জুন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে জুড়ীর বর্তমান ইউএনও অসীম চন্দ্র বনিককে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি দেয়া হয়। তিনি গতকাল ২৯ জুন জুড়ী থেকে বিদায় নেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা। তিনি ৩০ তম বিসিএস (প্রশাসন)-এ উত্তীর্ণ হয়ে ২০১২ সালের ৩ জুন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালের ৮ মে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদন্নোতি পান। ২০১৮ সালের ৫ নভেম্বর আবারও পদোন্নতি পেয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।

মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মাসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com