মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে ১৩শ পিছ ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৪৮১ বার পঠিত

মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে ১৩শ পিছ ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে ১৩শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক সম্রাটকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। সদ্য ঘোষিত মাদক ছাড়, নয়তো মৌলভীবাজার ছাড়, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম-বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেবসহ একদল পুলিশ ৪নং আপার কাগাবালা ইউনিয়নের আথানগিরি পাহাড়ে যাওয়ার রাস্তায় বুরুতলা কবরস্থানের পার্শ্বে অভিযান চালিয়ে পৃর্ব কাগাবালা গ্রামের মৃত: খোয়াজ মিয়ার পুত্র মাদক সম্রাট জুয়েল মিয়া (৩৫) ও দরবেশ আলীর পুত্র ছালিক মিয়া (৩৩) কে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন জানান, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে । তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে সে যেই হউকনা কেন মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবেনা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com