মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

মা হচ্ছেন অভিনেত্রী রুমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫১০ বার পঠিত

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল-অভিনেত্রী রুমানা প্রথমবারের মতো মা হতে চলেছেন। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে নতুন অতিথি ঘরে আসতে পারে বলে জানিয়েছেন এই তারকা। ঢাকার মিডিয়া জীবন ছেড়ে দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

রুমানা বলেন, ‘এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ। আমি কন্যাসন্তানের মা হতে চলেছি। আমরা এখন নতুন অতিথির জন্য অপেক্ষা করছি।’ রুমানার স্বামী এলিন রহমান ঢাকার ছেলে হলেও এখন তিনি মার্কিন নাগরিক ও ব্যবসায়ী। এলিন ও রুমানা ২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ে করেন। রুমানার এটি তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয় বিয়ে। রুমানার প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। এরপর সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে হয় ব্যবসায়ী সাজ্জাদের সঙ্গে। পরে সেই বিয়েও ভেঙে যায়। ক্যারিয়ারের শুরুতেই অ্যারোমেটিক সাবানের বিজ্ঞাপন দিয়ে তুমুল জনপ্রিয়তা পান রুমানা। এরপর নাটক-চলচ্চিত্রেও কাজ করেন নিয়মিত।
সুত্রঃ ভোরের ডাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com