সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

শাহরুখের ‌‌‘গোপন রহস্য’ ফাঁস করলেন স্ত্রী গৌরী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৫৯৪ বার পঠিত

বিনোদন ডেস্কঃ দীর্ঘ ২৭ বছর ধরে একসঙ্গে পথ চলছেন। আজও তাদের দাম্পত্যে এতটুকু চিড় ধরেনি। অনেকেই তাদের সম্পর্ককে ‘সত্যিকারের ভালোবাসা’ বলেই অভিহিত করেন। তাইতো তাদের নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। বলছিলাম, বলিউডডের কিং খান শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখের একটি গোপন রহস্যের কথা ফাঁস করেছেন গৌরী।

ভারতের শীর্ষস্থানীয় জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ-গৌরীর প্রেমের কাহিনীও অনেকটা বলিউডের সিনেমার গল্পের মতোই। তাই তাদের একসঙ্গে দেখলে উৎসাহিত হয়ে পড়েন ভক্তরা। কারণ বলিউডের জন্য শাহরুখ চিরকালের ‘রোম্যান্টিক হিরো’। আর তার ব্যক্তিগত জীবনের একমাত্র ‘কুইন’ হলেন গৌরীই।

সম্প্রতি মু্ম্বাইয়ের মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে গিয়েছিলেন এ তারকা দম্পতি। সেখানেই শাহরুখের একটি বিশেষ অভ্যাসের কথা ফাঁস করেন স্ত্রী।

গৌরীর কথায়, ‘একজন বলে যে তিনি নাকি স্টাইল নিয়ে মাথাই ঘামান না। তবে আমি আপনাদের একটা গোপন কথা বলি, যখন কোনো পার্টিতে যাওয়ার থাকে, তখন আমি সাধারণত চটজলদি রেডি হয়ে নেই, ২০ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাই। আর ও (শাহরুখ) রেডি হতে সময় নেন ২-৩ ঘণ্টা।’

শাহরুখপত্নী আরও বলেন, ‘আজকে আমি একটু স্টেশাল, তাই আমি ২-৩ ঘণ্টা সময় নিয়েছি। আর ও ৬ ঘণ্টা।’

প্রসঙ্গত, ১৯৯১ সালে সাতপাকে বাঁধা পড়েন শাহরুখ-গৌরী। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। তারা হলো- আরিয়া, সুহানা ও আব্রাম খান।
সৌজন্যেঃ আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com