শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান

এবার ভারতের বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫১২ বার পঠিত

বিনোদন ডেস্ক: এবার ভারতে বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানকার বালি হেয়ার অয়েল নামের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া নিজেই।

ঢাকা ছাড়ার আগে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘২০ মার্চ কলকাতায় “বিবাহ অভিযান” ছবির জন্য লুকটেস্ট হবে। এরপর যাব মুম্বাইয়ে। সেখানে বালি হেয়ার অয়েল নামে একটি তেলের বিজ্ঞাপনের শুটিংয়ে করবো। এর শুটিং শেষ করে, ছবির শুটিংয়ে অংশ নেব। লম্বা সফর, ফিরতে একটু সময় লাগবে। আশা করি, এপ্রিলের মধ্যেই ফিরে আসতে পারবো।’

কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘বিবাহ অভিযান’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ। ছবিতে গ্লামার গার্ল বা ফ্যাশনেবল ধাঁচের মেয়ে হিসেবে দেখা যাবে তাকে। এর আগে, যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’তেও জুটি হয়েছিলেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ।

এদিকে, শাপলা মিডিয়ার ব্যানারে নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া। এই ছবিতেও তার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার নায়ক অঙ্কুশ।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
সুত্র: আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com