সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক

চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে নাশিদ সন্ধ্যা। চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদ আসর থেকে শুরু হওয়া এ আয়োজনে ইসলামি সংগীত পরিবেশনের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতেরও আয়োজন থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দীন আহমদ।

আয়োজক সূত্রে জানা গেছে, নাশিদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন আবু সুফিয়ান, আহমদ আব্দুল্লাহ, জুলাই সংগীতের লেখক ও সংগীত শিল্পী আবু উবায়দা, মাশকুর এলাহী, সায়নান, সায়েম ও শাহরীয়ার। এ ছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এম আর নোমান ও জাহিদ বিন শাহনুর অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী শেখ শহিদুল ইসলাম আল-আজহারী। তিনি সৌদি আরব, ইরান, কুয়েত ও ভারত থেকে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), এনটিভি, আরটিভি, বৈশাখী টিভি, দীপ্ত টিভি ও এসএ টিভির নিয়মিত ক্বারী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আজান ও কিরাআত দলের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মিনারুল ইসলাম দানিয়াল। এতে উপস্থিত থাকার জন্য ধর্মপ্রাণ মানুষ ও ইসলামি সংগীতপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন ও সেক্রেটারি হাফেজ আশরাফ আলী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানতে ০১৭১৭-৪৪৭১৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com