বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

এবার ভারতের বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫০৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: এবার ভারতে বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানকার বালি হেয়ার অয়েল নামের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া নিজেই।

ঢাকা ছাড়ার আগে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘২০ মার্চ কলকাতায় “বিবাহ অভিযান” ছবির জন্য লুকটেস্ট হবে। এরপর যাব মুম্বাইয়ে। সেখানে বালি হেয়ার অয়েল নামে একটি তেলের বিজ্ঞাপনের শুটিংয়ে করবো। এর শুটিং শেষ করে, ছবির শুটিংয়ে অংশ নেব। লম্বা সফর, ফিরতে একটু সময় লাগবে। আশা করি, এপ্রিলের মধ্যেই ফিরে আসতে পারবো।’

কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘বিবাহ অভিযান’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ। ছবিতে গ্লামার গার্ল বা ফ্যাশনেবল ধাঁচের মেয়ে হিসেবে দেখা যাবে তাকে। এর আগে, যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’তেও জুটি হয়েছিলেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ।

এদিকে, শাপলা মিডিয়ার ব্যানারে নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া। এই ছবিতেও তার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার নায়ক অঙ্কুশ।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
সুত্র: আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com