মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জামাল হোসেন লিটন, চুনারুঘাট।।
আজ ২০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহিদ মিনারে ‘ কালার অভ নেচার’ সিজন- ৪ ছবি প্রদর্শনী উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দীন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরপদার আবিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সমাজ কর্মী আব্দুল জলিল, আব্দুর রহমান, নাট্য নির্দেশক সাইফুল জার্নাল, সমাজ সেবক নাসির উদ্দীন, সৈয়দ মাসুক আহমেদ। সিপিএস সাধারণ সম্পাদক আল মোছাফ্ফা নিপু, সহ সভাপতি রুবেল তালুকদার, রেজুয়ানা ইসলাম উপমা, আদেল চৌধুরী আদিব, সাকিব আহমেদ, মাহবুব হাসান নিবিড়, ফারদিন শেখ তিহাম, আয়মান চৌধুরী আলভি ।
কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন, ফটোগ্রাফিক সোসাইটি অভ হবিগঞ্জ এর সহ.সভাপতি ডা. এস.এস. আল আমিন সুমন, সৈয়দ আবু সালেহ শামীম, নারায়ন শর্মা, মিহির চৌধুরী, রেজাউল হক মিন্টু, মনিরুল ইসলাম জুয়েল, ফটোগ্রাফার সাহেদ ও রাকিব। বিকাল পাঁচটায় বন্যপ্রাণি আলোকচিত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দু’দিন ব্যাপী এ উদযাপনে সোসাইটির সদস্যদের মোট ৫৫ টি ছবি প্রদর্শিত হয়।
দর্শনার্থীরা প্রদর্শনীর ছবি দেখে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ আয়োজন সম্পর্কে উদ্বোধক সাংবাদিক সালেহ উদ্দীন বলেন, এ আয়োজন চুনারুঘাটে তারুণ্যের জাগরণ সৃষ্টি করেছে। এ প্রদর্শনীর ছবি প্রকৃতি ও মানবপ্রকৃতির প্রকাশ ঘটিয়েছে। ছবিগুলো দেখে সুপ্ত অন্তর বিকশিত হয় ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়ায় আর স্মৃতির ক্যানভাস সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com