রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের উদ্যোগে হবিগঞ্জের পইল ইউনিয়নের এক অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এফএন ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান লন্ডন প্রবাসী মো. গিয়াস উদ্দিনের উদ্যোগে ১ নম্বর পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোহাম্মদ চন্দো মিয়াকে এ অনুদান দেওয়া হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি আলমগীর কবির, উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম, উপদেষ্টা এমডি রহমত আলী, বিশিষ্ট সাংবাদিক ও প্রকৌশলী আব্দুস সালাম চৌধুরী, মোহাম্মদ হারুন অর রশিদ এবং মোহাম্মদ জিহান মিয়া।

এ সময় আয়োজকেরা বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এই আদর্শকে সামনে রেখে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

তাঁরা আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের কল্যাণে পরিচালিত সব মানবিক উদ্যোগের সফলতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com