শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেটসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৮০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১৮৩ পিস নিভিয়া লোশন ও ২০টি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ১১ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

এ ছাড়া একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় গুয়াবাড়ি ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চারটি মহিষ ও ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ৫ লাখ ৮৬ হাজার টাকা।
বিজিবি জানায়, পৃথক অভিযান দুটিতে জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ১৭ লাখ ৭১ হাজার ২০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com