কালিশিরি নামক স্থানে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন করে জমা রাখা হয়েছে মর্মে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় রাস্তার পাশে বালু উত্তোলন করে জমা রাখা হয়েছে। জমাকৃত বালুর পাশেই একটি নির্মানাধীন বাড়িতেও বালুর অস্তিত্ব দেখা যায়। নির্মাণাধীন বাড়িতে যেয়ে উক্ত বালু অবৈধভাবে উত্তোলিত মর্মে প্রতীয়মান হওয়ায় বাড়ির মালিককে বালুর উৎস ও রশিদ প্রদর্শন করতে বলা হয়। তবে তারা এ ধরনের কোনো বৈধ উৎস প্রদর্শন করতে না পারায় উক্ত বালু অবৈধভাবে উত্তোলিত মর্মে উদঘাটিত হওয়ায় উক্ত বাড়ির মালিক মোঃ আব্দুস ছত্তার, পিতা: মৃত মন্তাজ উল্ল্যা, সাং-কালিশিরি নামক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। উক্ত ব্যক্তিকে পরবর্তীতে বাড়ি নির্মাণে বৈধ বালু ব্যবহারের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সকল স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply