রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

নবীগঞ্জ থানার নতুন ওসি শেখ মোঃ কামরুজ্জামানের যোগদান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মোঃ কামরুজ্জামান। অন্যদিকে, নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনকে মাধবপুর সার্কেল অফিসে নিযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানায় নতুন দায়িত্ব গ্রহণ করেন ওসি শেখ মোঃ কামরুজ্জামান। এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে নবীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। জানা গেছে, পদায়নপ্রাপ্ত শেখ মোঃ কামরুজ্জামান এর আগে এসবি, ডিএসবি এবং মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ পরিদর্শক শেখ মোঃ কামরুজ্জামানকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনওআর থেকে নবীগঞ্জ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com