বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

সতর্ক করা হলো হলো সালমান মুক্তাদিরকে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৯ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোড আর না করার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবার সালমান মুক্তাদিরকে।

মঙ্গলবার বিকাল ৪ টায় মিন্টো রোডে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘সালমান মুক্তাদির ভিডিও সরিয়ে ফেলবে বলে কথা দিয়েছে। আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্তে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর তার কন্টেন্টগুলো মনিটর করা হবে। নির্দেশনা অনুযায়ী না চললে পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ‘সেইফ ইন্টারনেট’ স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। পর্নো সাইট বন্ধ করাসহ ইন্টারনেটে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধেও কাজ করছে তারা। এরই অংশ হিসেবে সমালোচিত অভিনেত্রী সানাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com