সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

বাহুবলে ইট বোঝাই  গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশুর করুণ মৃত্যু  মহা-সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৬৪৪ বার পঠিত

আজিজুল হক সানু, বাহুবল ॥ বাহুবলে খালার বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে মা বাবার সাথে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে চালিয়ে আসা ডায়না পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ওই সময় পুত্রকে বাচাতে পিতাও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা সিলেট মহা-সড়কের দক্ষিন মুগকান্দি গ্রামের পাশে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহা-সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। এতে উভয় পাশে যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, আজ নিহত আশরাফুল ইসলাম তার খালার বাড়ি বাহুবলে একটি বিয়েতে তার মা ও বাবার সাথে গিয়েছিল। বিকেল সাড়ে ৪টার দিকে সে মা বাবার সাথে সিএনজি অটোরিক্সাযোগে তার গ্রামের পাশে মহা-সড়কে সিএনজি অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপার হতেছিল। ওই সময় বাহুবল থেকে ডুবাঐগামী একটি দ্রতগামী ইট বোঝাই ডায়না মৌলভীবাজার ড, ১১-০৬৫৪ শিশুকে চাপা মারে। তাতে ডায়নার চাকায় পিষ্ট হয়ে শিশুটি গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এতে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহা-সড়ক অবরোধ করে তার প্রতিবাদ জানান। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অবরোধ চলে। পরবর্তীতে বাহুবল মডেল থানার সার্কেল পারভেজ আলম সহ স্থানীয় থানা পুলিশ ও এলাকার গণমান্য ব্যক্তিবগর্গনের হস্থক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়। অবরোধের কারণে রাস্তায় উভয় পাশে যানবাহন আটকা পড়ে যাত্রীরা বিড়ম্বনায় পড়তে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com