বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : মাধবপুরে ঘুমন্ত অবস্থায় মামুন মিয়া নামে এক ব্যক্তির মাথা ও মুখমণ্ডল শিল দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মামুন মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মামুনের পরিবারের দাবী তার স্ত্রী মমতা বেগম (২৫) এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে মমতা বেগম আত্মগোপনে রয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে- প্রায় ৫-৬ বছর আগে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে মমতা বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে মামুনসহ পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় মসলা পেষার পাথরের শিল দিয়ে মামুনের মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন মামনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল হামপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী মমতা বেগম এর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
মামুনের পরিবারের লোকজনের দাবী পারিবারিক কলহের জের ধরে রাতে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী মমতাজ বেগম এ ঘটনা ঘটিয়েছে পালিয়ে গেছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের গুরুতর আহত অবস্থার ছবি প্রকাশ করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ছবিতে তাঁর মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com