রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাপ রিপোর্টার : বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল (২১ নভেম্বর) শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com