মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম

হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ‘সেবার ব্রতে চাকরি’ এই অঙ্গীকারকে সামনে রেখে হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা, অক্টোবর-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত রোববার (১৫ নভেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে পরিচালিত এ নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ সুপার চাকরি প্রত্যাশীদের কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দালাল ও প্রতারক চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার নির্দেশনা দেন। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলেও তিনি গুরুত্বারোপ করেন। নিয়োগ বোর্ডকে সহায়তা করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ মো. নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স, ঢাকা এবং মো. কামরুজ্জামান সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। এ ছাড়া নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com